September 16, 2026, 8:56 am

টঙ্গীতে ১১ মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১১ মামলার আসামি ছিনতাইকারী সুজনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার ছিনতাইকারী সুজন টঙ্গী রেলস্টেশনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর