May 1, 2026, 4:30 pm

টঙ্গীতে মহান মে দিসব উপলক্ষে র‌্যালি

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আজ শুক্রবার সকালে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে| র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় দেওড়া এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়| র‌্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী| এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম| শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর| শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে| একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে| শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর