July 10, 2026, 9:58 pm

টঙ্গীতে দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 19 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা ::  টঙ্গীতে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করে আলোচিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩নম্বর ব্লকের জয়নাল দেওয়ানের ছেলে। অপরদিকে কামাল হোসেন ওরফে চাপাতি কামাল গাজীপুরা কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয় কামাল, জাহিদ, সোহাগসহ একদল ছিনতাইকারী। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারী চাপাতি কামাল ও জাহিদ দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর