May 6, 2026, 10:50 pm

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

Reporter Name
  • আপডেট Wednesday, May 6, 2026
  • 5 জন দেখেছে

মোঃ জাফর আলী: গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ (গাজীপুর)।
বুধবার (৬ মে) টঙ্গীর বেসিক এলাকায় অবস্থিত রেডিসন গার্মেন্টস লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের গাজীপুরের সমন্বয়কারী তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান।
তিনি জানান, রেডিসন গার্মেন্টস লিমিটেডের জমির মালিক লিয়াকত আলীর নামে একটি ডাবল চুলার আবাসিক গ্যাস সংযোগ অনুমোদিত ছিল। তবে কারখানার মালিক সেই আবাসিক সংযোগকে বাণিজ্যিক কাজে ব্যবহার করে প্রায় ৩৫০ কেজি ব্রয়লার জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করছিলেন। এ কারণে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. শাহীদুর রহমান, ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল, প্রকৌশলী মো. আলী নওরোজ রাহাত (ব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব), সহকারী প্রকৌশলী মো. জায়েদ মেহবুব, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান, মনিশংকর রায় ও আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর