April 21, 2026, 12:22 am

জিআই স্বীকৃতি পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান

Reporter Name
  • আপডেট Thursday, May 1, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে কিশোরগঞ্জের সুস্বাদু রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির। বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে রাতাবোরো ধান ও পনিরের নিবন্ধন সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এতে বলা হয়, ফরেন সার্ভিস অ্যাকাডেমির (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড) মাল্টিপারপাস হলে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষ্যে আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতা বোরো ধান ও অষ্টগ্রামের পনিরের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এই ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।’
অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংগীত পরিচালক আরমিন মুসা, বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর