May 14, 2026, 10:44 pm

চার কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : নিলোফার চৌধুরী

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 3 জন দেখেছে

জামালপুর প্রতিনিধি:: চার কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জামালপুর শহরের বিভিন্ন পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম জামালপুর সফরে যান নিলোফার চৌধুরী মনি। এ সময় দিগপাইত থেকে শহর পর্যন্ত অন্তত আটটি পথসভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিলোফার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বদলে দেবেন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া করবেন, যেন তিনি দীর্ঘ হায়াত পেয়ে দেশের সেবা করতে পারেন।’ জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে পৌর শহরের বকুতলায় আয়োজিত আরেক অনুষ্ঠানে নিলোফার বলেন, ‘জামালপুরকে পিছিয়ে পড়া জেলার পরিচয় থেকে বের করে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে চাই। বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, নকশীকাঁথা ও শিল্প খাতে কাজের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘স্বচ্ছ ও পরিচ্ছন্ন কর্মীদের বিএনপির রাজনীতি করতে হবে। চাঁদাবাজি ও ধান্ধাবাজির রাজনীতি চলবে না। সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করে লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়াসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর