September 16, 2026, 4:59 am

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত স্বজনদের মাঝে ১ কোটি ১৫ লাখ টাকার চেক হস্তান্তর

Reporter Name
  • আপডেট Friday, May 22, 2026
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বেঁচে থাকা ২৭টি পরিবারকে ১ কোটি ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, পুরো পরিবারকে বিপর্যস্ত করে দেয়। আর্থিক সহায়তা কখনো জীবনের ক্ষতি বা পঙ্গুত্বের চিরস্থায়ী বেদনা মুছে দিতে পারে না। তবে এটি সংকটের এই কঠিন মুহূর্তে পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।
তিনি আরো বলেন, এই অর্থ কোনো অনুৎপাদনশীল কাজে ব্যয় না করে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে তা থেকে স্থায়ী আয়ের পথ তৈরি হয়। সড়ক দুর্ঘটনা রোধে চালক, শ্রমিক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় গতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনরা বলেন, যে চলে গেছে তাকে আর কোনোদিন আমরা আর ফিরে পাব না। সন্তানের শূন্যতা কি আর টাকা দিয়ে পূরণ হয়? তবে এই কঠিন সময়ে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে অন্তত পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি অবলম্বন খুঁজে পেয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর