August 1, 2026, 10:01 pm

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, August 1, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের মেট্রো সদর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেললাইন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মেট্রো সদর থানা জামায়াতের আমীর ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, নায়েবে আমীর গাজী আব্দুর রব ও জালাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আবু তাহের, সহকারী সেক্রেটারি কাজী মাহফুজুল্লাহ, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তারেকুজ্জামান খান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হাসানসহ মহানগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর