September 16, 2026, 5:37 am

গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, August 29, 2026
  • 52 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মহানগরীর গাছা অঞ্চলের ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া মদিনা মসজিদ সংলগ্ন খোলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, শিক্ষা সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। এ ধরনের শিক্ষার্থীদের বিষয়ে স্থানীয় শিক্ষক বা প্রতিনিধিদের মাধ্যমে জানানো হলে তাদের সহযোগিতায় ফাউন্ডেশন এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, শিল্পসমৃদ্ধ গাজীপুরে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে অভিভাবক, শিক্ষক ও আলেম-ওলামাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সব মতাদর্শের শিক্ষার্থীদের কল্যাণে অরাজনৈতিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষাবিদ আব্দুস সালাম, রেজওয়ান ইসলাম, গাছা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর