August 5, 2026, 1:46 pm

গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ৫০ বছরে উদ্ভাবন ১ হাজার ৩৭৩ কৃষি প্রযুক্তি

Reporter Name
  • আপডেট Wednesday, August 5, 2026
  • 19 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুরে (বারি) প্রধান কার্যালয়ের সামনে মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। দেশের সর্ববৃহৎ বহুমুখী ফসল গবেষণা প্রতিষ্ঠান হিসেবে (বারি) খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দানাজাতীয় শস্য, কন্দজাত ফসল, ডাল, তেলবীজ, সবজি, ফল, ফুলসহ প্রায় ২১২টি ফসল নিয়ে গবেষণা পরিচালনা করছে।
বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগপ্রতিরোধী ও প্রতিকূল পরিবেশসহনশীল জাত এবং ৬৯২টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃষি প্রযুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩টি। এসব প্রযুক্তির মাধ্যমে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বারি কর্তৃপক্ষ জানায়, ১৯৭৬ সালের ৪ আগস্ট রাষ্ট্রপতির ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন। এর ফলে দেশে কৃষি গবেষণার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় এবং বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের পথ সুগম হয়। গত পাঁচ দশকের অর্জন প্রমাণ করে যে দূরদর্শী নেতৃত্ব, নিবেদিতপ্রাণ বিজ্ঞানী এবং কার্যকর পৃষ্ঠপোষকতার মাধ্যমে কৃষি গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি উদ্ভাবনী ও বিশ্বমানের কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দজাত ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর