May 13, 2026, 9:45 pm

গাজীপুরের কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত এক কৃষককে গাভী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ওই খামারির হাতে বাছুরসহ একটি গাভী উপহার হিসেবে তুলে দেন। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামের খামারি মো. অহিদুল আলমের গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু পুড়ে মারা যায়। ওই ক্ষতিগ্রস্ত খামারির পাশে এসে দাঁড়ায় সংঘটনটি।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমির মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, সাবেক আমির হাফেজ আব্দুস সালাম সেলিম, জামায়াত নেতা মোহাম্মদ আলী, মো. মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিব প্রমুখ।
গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হলো অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। মানবতার কল্যাণে কাজ করা। আমরা আজ আনন্দিত এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি ক্ষতিগ্রস্ত অহিদুল আলম ভাইয়ের হাতে একটি গাভী উপহার হিসেবে তুলে দিতে পেরেছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর