June 1, 2026, 6:11 am

কোথাও আগুন লাগলে সেলফি না তুলে দ্রুত রাস্তা খালি করে দিবেন: মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, May 18, 2023
  • 164 জন দেখেছে

আগুন লাগলে সেলফি না তুলে রাস্তা খালি করার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি মেহেরবানি করে বলবো, আগুন লাগবে সেলফি না তুলে রাস্তা খালি করুন। আপনাদের কাজ হচ্ছে রাস্তা খালি করে ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীদের কাজ করতে দেওয়া।’ আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সম্প্রতি গুলশানে আগুন যখন লাগলো সবাই দেখি সেলফি তুলছেন, রাস্তা তখন বন্ধ। রোড ব্লক করে দিয়ে বলছেন দেখি না কি হয়। দেখি না কি হয় ভাববার সময় তখন না। আগুনে যারা আটকা পরেছেন তাদের উদ্ধারে আশপাশের ছোট রোড খালি করে দিতে হবে। রাস্তা খালি না থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা কীভাবে আসবে। আগুন নেভানোর যন্ত্রাংশ কীভাবে আসবে। ওখানে ২১ জন মানুষ ছিল তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল। আমি নিজে গিয়ে চিল্লাচিল্লি করে রাস্তা খালি করেছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর