May 24, 2026, 1:03 am

ঈশ্বরগঞ্জে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, May 23, 2026
  • 16 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভা’র মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।’শিশু ও নারীর নিরাপত্তা চাই’ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”এ স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা-এর সাধারণ সম্পাদক আর. কে. রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া,ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন,সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমী, সাংবাদিক হাবিবুর রহমান, সদস্য আব্দুছ সামাদ শিমুল, আব্দুল্লাহ্ আল নোমান, ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, সমাজে শিশু ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর