May 22, 2026, 9:32 pm

ঈদ কেবল আনন্দের নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়: নাজমুল হোসেন মন্ডল

Reporter Name
  • আপডেট Friday, May 22, 2026
  • 4 জন দেখেছে

মোঃ জাফর আলী :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার পবিত্রতা, ত্যাগ ও ভ্রাতৃত্বের মহান আদর্শ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
তিনি আরও বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ। ঈদ মোবারক।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর