September 16, 2026, 5:39 am

ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসে অসুস্থ বহু ফিলিস্তিনি

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 125 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে বুরকা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন আরও বহু মানুষ। আজ শুক্রবার (১ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহত ব্যক্তি ধাতব গুলিতে আহত হন। তবে সেটি কোন ধরনের অস্ত্র থেকে ছোড়া হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা গ্রামটিতে ঢুকে একটি মসজিদ লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এদিকে লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।
স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকাকে ‘শত্রুমুক্ত’ করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। কমান্ডার মিলো বলেন, আমরা যা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এখনও অনেক কাজ বাকি।
তিনি আরও বলেন, এটি দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ এবং হিজবুল্লাহকে নির্মূল করতে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী। সামরিক অভিযানের বিষয়ে মিলো দাবি করেন, ওই অঞ্চলে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর