মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ জন প্রসিকিউশনভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ খোদা বক্স (৬৩), আশরাফুল ইসলাম (২১), মোঃ মকবুল মন্ডল (৩২) এবং মোঃ হাবিবুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।