July 20, 2026, 1:21 am

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে টঙ্গী রেলওয়ের কোটি টাকার জমি আবারো দখল

Reporter Name
  • আপডেট Monday, January 15, 2024
  • 103 জন দেখেছে

শামীমা খানম :: কাঁচা, পাকা, টিন সেট বিল্ডিং করে গড়ে তোলা হয়েছে কয়েকশত দোকান ঘর। বিভিন্ন সবজির খ্যাতের মাধ্যমে দখলে নেয়া হয়েছে কোটি টাকার জমি রেলওয়ের কর্তৃপক্ষের। অনুসন্ধানে গিয়ে জানা যায়, স্থানীয় কাউন্সিলর ৫৬ নং ওয়ার্ডের আত্মীয় পরিচয়ে একাধিক ব্যক্তি জমি দখল করে গড়ে তুলেছেন অবৈধ অনেক স্থাপনা। ইব্রাহিম কাউন্সিলরের ভাইয়ের নাম বলছেন সবাই স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে ইব্রাহিমের মুঠোফোনে কথা বললে তিনি আগামী 20 তারিখে কথা বলবে বলে জানান। গত কয়েক মাস আগেও রেল উন্নয়নের কাজে এই সমস্ত টঙ্গী রেল জংশন এর পূর্ব ও পশ্চিম পাশ উচ্ছেদ করা হলেও রহস্যজনকভাবে আবারও সব জমি দখলে চলে আসছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। আগামীতে আসছে বিভিন্ন পর্বে এর ধারাবাহিক নিউজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর