August 26, 2026, 4:02 am

সড়ক বিভাগের নব-নিযুক্ত নির্বাহী প্রকৌশলীর বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট Monday, September 18, 2023
  • 150 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নব-নিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। আজ সোমবার বিকেলে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে নির্বাহী প্রকৌশলী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক, বঙ্গমাতাসহ ৭৫ এর ১৫ আগষ্টে নিহত জাতির জনকের পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। এরপর নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, মোঃ আনোয়ার, মোঃ কামরুজ্জামান, মোঃ রাছেল সিকদার, মোঃম হাফিজ উদ্দিন মোঃ বিল্লাল বিশ্বাস, মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এরআগে এদিন দুপুরে নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম তার কর্মস্থল সাতক্ষীরা থেকে বদলী জনিত কারনে এসে গোপালগঞ্জ সড়ক সার্কেল অফিসে যোগদান করেন। সত্তর তিনি গোপালগঞ্জ সড়ক বিভাগের দ্বায়িত্বভার গ্রহন করে গোপালগঞ্জ সড়ক বিভাগের উন্নয়ন মূলক কাজের ধারা অব্যাহত রাখবেন বলে জানাগেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর