July 21, 2026, 4:46 am

পূবাইলে ইমামের মৃত্যুতে জড়িতদের গ্রেফতারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • আপডেট Wednesday, April 30, 2025
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহানগরীর টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। এছাড়াও সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরী, জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদেরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, অমানবিক নির্যাতন চালিয়ে রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। তার স্ত্রী থানায় মামলা জমা দিয়েছেন। এ পর্যন্ত মামলাটি রেকর্ড করা হয়নি। মামলা গ্রহণ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর