July 27, 2026, 1:22 pm

পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে : অফিসার ইনচার্জ মো: শাহ আলম

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 133 জন দেখেছে

মো: জাফর আলী :: আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দুর্ঘটনা, দুর্যোগ মহামারী যেকোন প্রয়োজনে বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। গাজীপুর মেট্রোপলিট ৮টি থানা নিয়ে ২০১৮ সালে পথ চলা শুরু জিএমপির। রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরী শিল্পাঞ্চল হওয়ায় নবগঠিত এই মেট্রোপলিটনে আয়তন যেমন সর্ববৃহৎ অন্যদিকে জনসংখ্যার ঘনত্বও অত্যাধিক। এই বিশাল জনসংখ্যা এবং বৃহত্তর এলাকায় পুলিশী সেবায় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ কমিশনার বাংলাদশ পুলিশ সার্ভিসের গর্বিত অংশীদার, ডায়নামিক পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)। তার পূর্বের কর্মস্থল ইউনিটগুলোর ন্যায় জিএমপিকেও মানবিক ও জনবান্ধব ইউনিট হিসেবে গড়ার লক্ষ্যে এবং পুলিশী সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারিভাবে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় একটি গাড়ী প্রদান করেছেন। টঙ্গী পশ্চিম থানার পক্ষ থেকে কমিশনার মহোদয়কে কৃতজ্ঞতা ও অভিনন্দন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিভাবক, অত্যন্ত বিনয়ী, সংবেদনশীল এবং সদা হাস্যজ্জল পুলিশ কমিশনার যে লক্ষ্য নিয়ে জিএমপির প্রতিটি থানায় একটি করে গাড়ি প্রদান করেছেন সেই লক্ষ্য যেনো টঙ্গী পশ্চিম থানা পুলিশ কাজ করতে পারে সেজন্য সকল নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর