May 30, 2026, 11:14 pm

নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Sunday, July 9, 2023
  • 245 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

শনিবার (৮ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সংসদ সদস্য শেখ হেলালউদ্দিনকে সঙ্গে নিয়ে খোকন সেরনিয়াবাত জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তিনি নির্বাচিত নারী ও পুরুষ কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় মেয়র খোকন সেরনিয়াবাতের বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর