July 28, 2026, 6:04 pm

নিম্ন আয়ের মানুষের জন্য ডিএনসিসির মাসব্যাপী ইফতার আয়োজন

Reporter Name
  • আপডেট Friday, March 15, 2024
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে রমজান মাসব্যাপী নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। রাজধানীর গুলশানে নগর ভবনের সামনে এ আয়োজন করা হয়েছে। আয়োজনের তৃতীয় দিনে ইফতার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসির মেয়র। মো. আতিকুল ইসলাম ইফতারের কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হয়ে সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগ নিয়েছি। এখানে রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। যদিও এটি কোনো ইফতার পার্টি নয়, কেবল নিম্ন আয়ের মানুষের জন্য এ আয়োজন। তবে, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি যারা ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে পারবেন না, অথবা কাজের কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়, তারা এখানে এসে ইফতার করতে পারবেন।’
মেয়র আরও বলেন, ‘এটি নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা। অত্যন্ত আনন্দের ও ভালো লাগার আয়োজন। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির ১০টি অঞ্চলের নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছেন। এছাড়া, ডিএনসিসির ছয়টি মার্কেটে দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ করা মূল্যতালিকা দেখে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর