August 10, 2026, 7:25 am

দুই দশক পর আরেক জনপ্রিয় ভারতীয় শিল্পীর সঙ্গে আসিফের গান

Reporter Name
  • আপডেট Monday, November 13, 2023
  • 157 জন দেখেছে
বিনোদন প্রতিবেদক :: নব্বইয়ের দশকের শেষ দিকে গায়ক হিসেবে বাংলা গানে আবির্ভাব আসিফ আকবরের। প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর এগিয়ে চলা। দীর্ঘ পথচলায় চলচ্চিত্র ও অডিও মিলিয়ে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। এ যাত্রায় তিনি দেশের প্রায় সব নারী শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও। বাংলাদেশি গানের জনপ্রিয় এই গায়ককে এবার ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে। খবরটি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর