August 26, 2026, 2:05 am

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর বড় দেওড়া মাইনুদ্দিন মার্কেট এলাকায় পশ্চিম থানা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী। টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাসেমের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য দেন গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য সচিব তাজউদ্দিন তাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী মোহাম্মদ স্বপন, আতিকউল্লাহ মিন্টু, আবু হানিফ, আব্দুল মালেক, শামীম বেপারী প্রমুখ। উপস্থিত ছিলেন মিতুল সিদ্দিকীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপস্থিত সকলের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর