August 26, 2026, 2:50 am

টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 164 জন দেখেছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :: যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা ও শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে উদীয়মান কবি মো. আলাল সরকার-এর কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’-এর মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী মার্কেটস্থ শুচি পাঠচক্র ও পাঠাগারে  আলোচনা সভার সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তফা কামাল হুমায়ূন হিমু, সাংবাদিক আইয়ুব রানা, ফারিবা চৌধুরী লেমি, আসাদুজ্জামান, জিয়ারুল হক, শাহিন কাওছার, কবি আতিক শাহরিয়ার, অমল কৃষ্ণ রায়, সাজেদুর রহমান, আঃ মতিন, বাদল চন্দ্র রায়, রাজ, টুটুল বাঙালি, খাইরুল ইসলাম, সজিব হোসেন, কবি আলাল সরকারসহ সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজন। আলোচনা শেষে অতিথিরা কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর