May 15, 2026, 4:49 am

গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোটকেন্দ্র নির্ধারণ

Reporter Name
  • আপডেট Wednesday, May 3, 2023
  • 245 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং ১৯টি সংরক্ষিত মহিলা আসনের জন্য ৪৮০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মোট ৪৮০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ ৩ হাজার ৪৯৭ টি, এর মধ্যে ৪৯১টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার থাকবে ৪৭৯জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে ৩ হাজার ৪৯৭জন, পোলিং অফিসার ৬ হাজার ৯৮৪ জনসহ মোট ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় ১২ হাজার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর