July 27, 2026, 3:17 pm

কালিয়াকৈরে আনসার-ভিডিপির জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, January 14, 2024
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেন।
আজ রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বাহিনীর মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। আগামী ফেব্রুয়ারিতে সফিপুরের বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। পরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্যদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর