November 25, 2026, 6:43 pm

চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 10 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হাসান মোহাম্মদ শওকত আলী। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন কমিশনার। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সভায় ‘পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা জানান সিএমপি কমিশনার।
এ ছাড়া দীর্ঘ কর্মজীবন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান তিনি।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর