November 4, 2026, 4:18 pm

শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসছে, ধৈর্য ধরার আহ্বান আরাফ রিফাতের!

Reporter Name
  • আপডেট Wednesday, November 4, 2026
  • 26 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ঢালি:
গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক জনাব আরাফ রিফাত বলেছেন, বিএনপি সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ন্যায্য দাবির বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভালো সিদ্ধান্ত আসছে। তাই সবাইকে ধৈর্য ধরার এবং অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। আপনাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে পতিত শক্তির দোসররা।”

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরাফ রিফাত আশ্বস্ত করে বলেন, শ্রমিকদের যেকোনো ধরনের যৌক্তিক সহযোগিতায় সরকার পাশে রয়েছে। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাই ধৈর্য, সংযম ও সচেতনতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর