November 4, 2026, 2:32 pm

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

Reporter Name
  • আপডেট Wednesday, November 4, 2026
  • 12 জন দেখেছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো মহল যেন নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অবস্থান কর্মসূচির মাধ্যমে টঙ্গীসহ গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর