November 4, 2026, 12:51 pm

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, November 4, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (০৪ নভেম্বর) সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এর চার যাত্রী নিহত হন এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর