October 10, 2026, 8:53 pm

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে আমার প্রধান কাজ: জাবেদ আহমেদ সুমন

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগীর টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ও শিক্ষাবন্ধু আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
প্রধান আলোচক আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিগত দিনের কথা ভুলে গিয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে আমাদের প্রধান কাজ। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন ও সদস্যসচিব আসাদুজ্জামান নূর, শিক্ষক প্রতিনিধি হারুনর রশীদসহ অভিভাবক ,শিক্ষক ও শিক্ষিকা বন্ধ ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর