October 5, 2026, 4:00 pm

আসিফসহ ৫ জনকে উপদেষ্টা রেখে ‌‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’ কমিটি ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, October 5, 2026
  • 22 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ পাঁচজনকে উপদেষ্টা রেখে জুলাইযোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।  বাকি চারজন উপদেষ্টা হলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।
জুলাইযোদ্ধাদের সংগঠনের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন সালমান ও সম্পাদক হয়েছেন জিসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করবেন তারা। আজ সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর