June 2, 2026, 9:06 am

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 18, 2023
  • 98 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরীর আউটার রিং রোডের ইপিজেড থানার খেজুরতলা বেঁড়িবাধ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে মো. আলমগীর (৪০), টেকনাফের জাদিমুড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. ইরফান (২৫) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে মো. আলী ওরফে মাহমুদুল হক (২৩)।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে খেজুরতলা এলাকা থেকে তিন যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে জানান ওসি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর