May 26, 2026, 11:40 am

টঙ্গী সরকারি হাসপাতালের সামনে সিএনজি ও লেগুনা গাড়ী থেকে বিএনপি পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ!

Reporter Name
  • আপডেট Tuesday, May 26, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গী সরকারি হাসপাতাল ও পূর্ব থানা এলাকায় বিএনপির পরিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ গংরা টঙ্গী সরকারি হাসপাতাল ও ঢাকা কালীগঞ্জ সড়কে সিএনজি ও লেগুনা গাড়ী থেকে চাঁদা আদায় করে আসছিল। কিন্তু গত ৫ই আগস্ট আওয়ামীলীগের ধূররা পালিয়ে যাওয়ার পর বিএনপি নামধারী নেতা শাহিন এখন টঙ্গী সরকারি হাসপাতাল ও সিএনজি-লেগুনা স্ট্যান্ড দখল করে চাঁদাবাজী করছে।
ঋুক্তভোগীরা জানান, বিএনপির নাম ভাঙ্গিয়ে কথিত শাহিন নামের এক নেতার নেতৃত্বে প্রতিটি গাড়ি থেকে ৩০ থেকে ৫০টাকা চাঁদা আদায় করে। এইসব চাঁদাবাজীর কারণে শান্তিপূর্ণভাবে গাড়ী চালাতে পারছেন না। চাঁদা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করেন। ভুক্তভোগীরা আরো জানান, পুলিশ প্রশাসনের সামনে এইসব চাঁদাবাজরা প্রকাশে চাঁদা আদায় করছে। তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এই চাঁদাবাজদের কাছ থেকে পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত রয়েছে। ভুক্তভোগীরা এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে নামধারী বিএনপি নেতা শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ ২৭ বছর জেল খেটেছি। অনেক অত্যাচার সয্য করেছি। এখন আমরা কি করবো। এর আগে অনেক সাংবাদিক আমার বিরুদ্ধে লেখালেখি করেছে। আমার কিছুই হয়নি। আপনিও লিখেন। আমার কিছুই হবে না।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সাথে কথা বললে তারা জানান, কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবজির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর