May 24, 2026, 1:03 am

তৃণমূল থেকেই ফুটবলের ভবিষ্যৎ তৈরি হবে : স্পিকার

যশোর প্রতিনিধি::
  • আপডেট Saturday, May 23, 2026
  • 13 জন দেখেছে

যশোর প্রতিনিধি:: তৃণমূল পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে দেশের ফুটবলের মান আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তৃণমূল থেকেই ফুটবলের ভবিষ্যৎ তৈরি হবে। শিশুরা সুযোগ ও সঠিক পরিচর্যা পেলে তারাই একদিন দেশের প্রতিনিধিত্ব করবে। আজ শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নাসের শাহরিয়ার জাহেদীর মতো ক্রীড়াবান্ধব মানুষ যদি আরো থাকতেন, তাহলে বাংলাদেশ অনেক আগেই ফুটবল বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত। ফিফা ও এএফসির নির্দেশনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে দেশের পাঁচটি ভেন্যুর একটি হিসেবে যশোরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসংখ্য বালক ও বালিকা ফুটবলার অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো একাডেমির সবুজ মাঠ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।
স্বাগত বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, স্পিকারের আগমন এই একাডেমির শিশুদের আরো অনুপ্রাণিত করবে। আমরা চাই এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হোক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর