May 21, 2026, 11:18 pm

সিলেট সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১০

Reporter Name
  • আপডেট Thursday, May 21, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে প্রবেশকালে ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ জন পাচারকারী। এছাড়াও অন্যান্য অভিযোগে পুলিশ আটক ও গ্রেফতার করেছে আরও ৯ জনকে। বুধবার দুপুরের দিকে আটক ও গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার সময় নারী শিশুসহ মোট ৯ জনকে আটক করে বিজিবির প্রতাপপুর বিওপির সদস্যরা। পরে হাজিপুর বাজার থেকে তারা আল আমিন আহমদ নামের এক পাচারকারীকে আটক করে। এদিকে, গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মাদক ও ধর্ষণসহ অন্যান্য মামলায় ৯ জনকে আটক ও গ্রেফতার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর