May 21, 2026, 6:30 am

রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, May 20, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর :: রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) দুপুরে রংপুর সিটি করপোরেশনের ২ হাজার ৭৮১ জন উপকারভোগীর মাঝে এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের এলাকায় মোট ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (TCB) ফ্যামিলি কার্ড প্রোগ্রামের উপকারভোগীর সংখ্যা ৯৯ হাজার ২৬৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৭৯ হাজার ৮৯৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর