May 17, 2026, 1:18 pm

নান্দাইলে ভূমি অফিসের ভিত্তি স্থাপনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Reporter Name
  • আপডেট Sunday, May 17, 2026
  • 3 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রাখুন,তার ছায়ায় বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে।বিগত নির্বাচনে জনগণের প্রতি বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করছে সরকার।গতকাল(শুক্রবার) সন্ধ্যায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী নান্দাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,নান্দাইলে কোনো মাদক,চাঁদাবাজ,জুয়াড়ি,জুলুমবাজ,অত্যাচারী ও ভূমিদস্যুর স্থান হবে না। নান্দাইলকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা ও শান্তির নীড়ে পরিণত করা হবে।এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়ক উদ্বোধন করেন।এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর