September 16, 2026, 8:55 am

জামালপুরে স্বামী-স্ত্রীসহ তিন ইয়াবা কারবারি আটক

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 109 জন দেখেছে

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন পুলিশ। এ সময় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) দুপুরের দিকে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শুক্রবার (১৫ মে) মধ্য রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো.আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা আবদুল মান্নান (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মাদক কারবারের সাথে জড়িত আরিফ হোসেন ও তার স্ত্রী রহিমা বেগম এবং আবদুল মান্নানকে আটক করা হয়। পরে তাদের কাছ এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে, শনিবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর