May 14, 2026, 10:05 pm

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাতচক্রের ১১ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর চক্রেশো আবাসিক এলাকা ও অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতচক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, চাইনিজ কুড়াল, চাপাতি, শক মেশিন, ছুরি ও কাটার উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম বায়েজিদ বোস্তামী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ জানায়, বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে অক্সিজেন এলাকা এবং চক্রেশো আবাসিক এলাকায় পৃথক অভিযান চালায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে চক্রেশো আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হাসান ওরফে বি-ক্লাস হাসান, মঈন উদ্দিন, ইয়াছিন আরাফাত, নয়ন ও আরিফুর রহমান বাবু। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার ভোরে রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সম্রাট, রবিউল হোসেন, জাহিদ হাসান, রাজু, রকিবুল হাসান এবং আব্দুর রহমান ভুট্টো মিয়া। তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় বায়েজিদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর