September 16, 2026, 8:55 am

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 107 জন দেখেছে

খুলনা প্রতিনিধি:: খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। এই পরিস্থিতিকে বিবেচনায় রেখে আগামী দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের ছোট এই দেশে কাজের পরিবেশ সীমিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করে বিশ্ব্যাবপী ছড়িয়ে দিতে হবে।
গতকাল বুধবার নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
কেসিসি প্রশাসক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এই নবযাত্রায় স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে একজন তরুণ কাজ চায় নিজেকে স্বনির্ভর করতে। এই চাওয়া পূরণ করতে তিনি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
প্রশাসক তরুণদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং চীন, জাপান, জার্মান ইত্যাদি দেশের ভাষা শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা। স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর তুলিপ ঘোষ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাড. শেখ অলিউল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর