September 16, 2026, 8:58 am

টঙ্গীতে জুতা তৈরি কারখানায় আগুন

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বউবাজার এলাকার একটি জুতা তৈরি কারখানায় ভোর ৫টায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার ভেতরে থাকা মালামাল ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জুতা তৈরি কারখানাটির অনুমোদন ছিল না। নেই ফায়ার লাইসেন্সও। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর