May 13, 2026, 9:45 pm

বর্তমান সরকার নির্বাচনি যে ইশতেহার দিয়েছে তা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে : গাজীপুরের ডিসি

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বর্তমান সরকার নির্বাচনি যে ইশতেহার দিয়েছে তা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় এ সরকার একযোগে বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ ও কৃষি সহায়তা কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। এছাড়াও খাল খনন, বৃক্ষরোপণ এবং জলাবদ্ধতা নিরসন পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহণ সুবিধা চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর