September 16, 2026, 6:28 am

সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি::
  • আপডেট Sunday, May 3, 2026
  • 126 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব কফিল উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর এলাকার সবুজবাগে দোয়া মাহফিলের আয়োজন করেন সাভার পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।
অনুষ্ঠানে রমিজ উদ্দিন বলেন, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাভারবাসীর কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় স্থানীয় মুসল্লি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর