May 2, 2026, 10:39 pm

গাজীপুরের পূবাইলের অন্ধকার সড়কে সড়কবাতি স্থাপন মানুষের চলাচলে স্বস্তি

Reporter Name
  • আপডেট Saturday, May 2, 2026
  • 4 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর সিটির পূবাইলে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর শঙ্কায় এলাকাবাসী’ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়| এই সংবাদ প্রকাশের পর অবশেষে গাজীপুর সিটি কর্পোরেশন ওই সড়কে নতুন বাতি লাগিয়েছে| সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ ন¤^র ওয়ার্ডের হারবাইদ এলাকায় সড়কবাতি লাগাচ্ছেন বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা একটি দলকে|
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকাটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক, আবাসিক, পর্যটনসহ নানা কারণে প্রতিদিন বিপুল মানুষের সমাগম ঘটছে| কিন্তু সড়কগুলোতে কোনো বাতি না থাকায় সন্ধ্যার পর চলাচলে অসুবিধাসহ নানা অপরাধ সংঘটনের শঙ্কা মানুষের মনে| ৩৯, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ গঠিত| এই অঞ্চলেই পূবাইলের অবস্থান| নতুন সড়কবাতি ও নষ্ট বাতিগুলো ঠিক করে দেওয়ার পর এলাকাবাসী ও পথচারীদের চলাচল করতে আর অসুবিধায় পড়তে হচ্ছে না |
এলাকাবাসীর তথ্যমতে, সন্ধ্যার পর অন্ধকার সড়কে চুরি, ছিনতাই, ডাকাতির হার বেড়ে গিয়েছিল| এখন সড়কে আলো থাকায় চলাচল ¯^স্তির হবে বলে আশাবাদী এলাকাবাসী|
পূবাইল থানা যুবদল নেতা ৪২ ন¤^র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন বলেন, রাস্তার পাশে বাতি না থাকায় আমাদের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে| বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কর্পোরেশনের নগর ভবনে যোগাযোগ করেছি| কয়েক দিন ধরে নতুন বাতি লাগানো শুরু করেছে|
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রত্যেকটি এলাকায় সড়কবাতি থাকলে আমাদের পুলিশ সদস্যদের রাতে জনগণকে নিরাপত্তা দিতে সুবিধা হবে|
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ এর আঞ্চলিক কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, কিছু দিন পরপর টেন্ডারের মাধ্যমে বাতির ব্যবস্থা করা হয়| প্রত্যেকটি ওয়ার্ডে কিছু কিছু করে সড়কবাতি লাগানো শুরু হয়েছে| সামনে চাহিদা অনুযায়ী বাতির ব্যবস্থা করা হবে|
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের প্রধান আরিফ আহম্মেদ বলেন, পূবাইলে সড়কবাতি স্থাপনার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছিল| আমি দায়িত্ব নেওয়ার পর ঠিকাদারদের সাথে যোগাযোগ করে যেসব স্থানে সড়কবাতি নেই দ্রুত সময়ের মধ্যে সেসব জায়গায় বাতি লাগানোর জন্য নির্দেশ দিয়েছি| কিছু কিছু করে সড়কবাতি লাগানো শুরু হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর