May 1, 2026, 10:10 pm

কাউন্সিলর প্রার্থী ঘোষণা পর অপপ্রচার, স্ত্রীর ছবি ব্যবহার—ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 4 জন দেখেছে

মোঃ জাফর আলী:: গাজীপুর মহানগরীর ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল খালেক অভিযোগ করেছেন, তিনি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। কিন্তু প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই কিছু ব্যক্তি তার বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ও নেতিবাচক মন্তব্য ছড়াতে শুরু করে।

মোঃ আব্দুল খালেক দাবি করেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে পূর্ববর্তী সরকারের আমলে তাকে জড়িয়ে একটি মিথ্যা মাদক মামলা দেওয়া হয়। এ ঘটনায় সাবেক এক এমপির আত্মীয় মতিউর রহমান মতি তার বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে সেই মামলার পুরনো ছবি ব্যবহার করেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, অপপ্রচারের অংশ হিসেবে তার স্ত্রীকে নিয়েও ফেসবুকে একটি ছবি পোস্ট করে তাকে “মাদক কারবারি” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও নিন্দনীয়।

মোঃ আব্দুল খালেক বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এখন তারা আমার পরিবারকেও টার্গেট করেছে, যা অত্যন্ত ন্যক্কারজনক।” এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তিনি এলাকাবাসীকে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর