July 23, 2026, 4:36 pm

নৌকার পক্ষে গাজীপুর মহিলা আওয়ামীলীগের দিনব্যাপী গণসংযোগ

Reporter Name
  • আপডেট Thursday, May 18, 2023
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খানের পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর মহিলা লীগের উদ্যোগে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খানের নৌকা মার্কার সমর্থনে মহানগরীর ধীরাশ্রম এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পথসভা ও গনসংযোগে অংশ নেন গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগে সহÑসভাপতি হাজী শিরীন শহীদ, আজমত উল্লা খানের পুত্রবধু ফাতিমা খানম, মেহেরুনেচ্ছা রশ্নি, জাহাঙ্গীর আলম জিকু, রবিউল ইসলাম, আলমগীরসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর