নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের আর মাত্র ৭দিন বাকী রয়েছে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেইট ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: সাদেক হোসেন খান। তিনি (টিফিন ক্যারিয়ার মার্কা) নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং ওয়ার্ডবাসীকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
কাউন্সিলর প্রার্থী মো: সাদেক হোসেন খান বলেন, আধুনিক,স্মাট, নিরাপদ ও মডেল ওয়ার্ড গড়তে সকলের সহযোগিতা কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপির সার্বিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করবো। আমি এলাকাবাসীর পাশে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা ও টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট প্রত্যাশা করছি।
তিনি আরোও বলেন, ৫৫নং ওয়ার্ডের ভোটাররা আমাকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লা। আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট ওয়ার্ড বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো। মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ওয়ার্ড গঠনে কাজ করবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করেছি- আগামীতেও করবো। অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি ঠিক তেমনি ভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। এই ওয়ার্ডকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ওয়ার্ড হিসাবে উপহার দিবো ইনশাআল্লাহ।
৫৫নং ওয়ার্ডের বাসিন্দরা বলেন, মো: সাদেক হোসেন খান একজন যোগ্য প্রার্থী। এই ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন।