May 26, 2026, 12:59 pm

গাজীপুরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, May 16, 2023
  • 183 জন দেখেছে

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের একদিন পর এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার মৌচাক আইচ মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জামালপুর জেলার পাঁচবাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের হেলালের ছেলে মনির হোসেন। তারা দুই বন্ধু আইচ মার্কেট এলাকায় ভাড়ায় থেকে সিলভিয়া নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও পরিবার জানায়, সোমবার (১৫ মে) বিকেল থেকেই নিখোঁজ ছিল দুই বন্ধু। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি করে পরিবার। মঙ্গলবার (১৬ মে) সকালে আইচ মার্কেট এলাকায় গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর